বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সারা দেশের মতো পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহ ব্যাপী মাংস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন পাবনা-৩ সাংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহর উপজেলা নবাগত ইউএনও মোঃ রেদুয়ানুল হালিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খামার ব্যবস্থাপক আব্দুল খালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।

অন্যানদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান, মকবুল হোসেন, রজব আলী বাবলু, আকতার হোসেন, শাহ আলম, নুরুজ্জামান নুরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন।

অনুষ্ঠানে বিভিন্ন মৎস্য চাষি, মৎস্যজিবি সমিতির সদস্য,সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর