বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পিডিবিএফ কোভিড-১৯ ২য় পর্যায় ঋণ বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

পিডিবিএফ কোভিড-১৯ ২য় পর্যায় ঋণ বিতরণ করলেন নবাগত জেলা প্রশাসক পাবনা জনাব মুঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ শরিফ আহম্মেদ । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান কৃষি ঋণ কমিটির আঞ্চলিক সভায় সকল ব্যাংকের প্রতিনিধিগনের উপস্থিতিতে পাবনা সদর কার্যালয়ের উদ্যোক্তা সাজেদা বেগমকে ৫.০০ লক্ষ টাকার চেক বিতরণ করেন । তিনি উদ্যোক্তাকে ঋণের যথাযথ ব্যবহারসহ নিয়মিত কিস্তি পরিশোধের পরামর্শ দেন । উপ পরিচালক পিডিবিএফকে অধিক নারী উদ্যোক্তা সৃষ্টিসহ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্খিত লক্ষ স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভুমিকা রাখার নির্দেশনা প্রদান করেন । সেই সাথে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার (সরকারের সাবেক সচিব) মহোদয়ের তত্বাবধানে এ ঋণ কার্যক্রম পরিচালিত হওয়ায় ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান । তাছাড়া পিডিবিএফকে যেকোন সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন । নবাগত জেলা প্রশাসক পাবনা জনাব মুঃ আসাদুজ্জামান মহোদয়কে পিডিবিএফ পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর