বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নলডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক 

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আজাদ মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় প্রতিবন্ধী শিশুর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা করলে বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার মাধনগর গ্রামে গত ১০ জুলাই বিকালে শিশুটি (১৪) ধর্ষনের শিকার হয়। অভিযুক্ত আজাদ মন্ডল(৪৫) উপজেলার মাধনগর গ্রামের মৃত ছাবের মন্ডলের ছেলে। নির্যাতনের শিকার প্রতিবন্ধী ওই শিশুটি একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বিকালে প্রতিবন্ধী শিশুটি পাশের বাড়ির তার বান্ধবীকে ডাকতে আজাদ মন্ডলের বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আজাদ মন্ডল চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে এ ঘটনা কাউকে বললে হত্যা করা হবে বলে হুমকি দেয়। প্রতিবন্ধী শিশুটি বুধবার ধর্ষণের ঘটনা তার পরিবারকে খুলে বলে।

নলডাঙ্গা থানা ওসি (তদন্ত) আকবর আলী বলেন, ঘটনা ঘটেছে গত ১০ জুলাই বিকালে। শিশুর পরিবার এ ঘটনা গতকাল বুধবার জানার পর শিশুর পিতা বাদী হয়ে আজাদ মন্ডলকে আসামী করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে আজাদ মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানোর জন্য কোটে চালান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর