বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় এবার হুজুর বেশে সরকারি অফিসে চুরি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে হুজুর বেশে চোরের আগমন ও পরে চুরির খবর পাওয়া গেছে। বুধবার (১৯ জুলাই) উপজেলা কৃষি অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

কৃষি অফিসের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, দুপুরের দিকে পাঞ্জাবি-পায়জামা পড়া, মাথায় টুপি-দাঁড়িওয়ালা এক ব্যক্তি ঐ অফিস দু’টির কর্মকর্তার চেম্বারে প্রবেশ করে। তখন তাকে ফোনে একটানা কথা বলতেও দেখা যায়। অফিসারের ব্যস্ততা বুঝে সে চেম্বারে প্রবেশ করে এবং অফিসারের ড্রয়ার ও ব্যাগ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

একাডেমিক সুপারভাইজার রিতা রানী বলেন, ঘটনার সময় তিনি কম্পিউটারে কাজ করছিলেন। তখনই তার ব্যাগ থেকে টাকা চুরি হয়।

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, উপ-সহকারী কৃষি অফিসারদের সাথে মিটিং- এ পাশের রুমে গেলে তার চেম্বারে চুরির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান সরকারি অফিসে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশকে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার এসআই মুরাদ জানান, হুজুর বেশে এক ব্যক্তি সরকারি অফিসে ঢুকে অফিসারদের ব্যাগ থেকে টাকা চুরি করে। চোর সনাক্ত হলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর