বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি চোর চক্রের মূল হতাসহ আটক-৩ 

জামিল হায়দার জনি, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় দির্ঘদিন যাবত বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়ে আসছিলো।  দীর্ঘদিন অপেক্ষার পর চোর দিয়ে চোর চক্রকে আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসী গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চোর চক্রের মূল হোতাসহ ৩জনকে আটক করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, উপজেলার হরিদাখলসী গ্রামের ৫৯ জন কৃষকের অংশিদারে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের আওতায় একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। সেখানকার প্রায় একমাস আগে দুইটি ট্রান্সফর্মা চুরি হয়ে যায়। ২টি ট্রান্সফরমার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
গতকাল দিবাগত রাত্রী ১২টার দিকে উপজেলার হরিদাখলসী গ্রামে প্রায় একমাস আগে দুটি ট্রান্সফরমা চুরির সঙ্গে জড়িত সন্দেহে হরিদাখলসী গ্রামের মোঃ বেলাল হোসেন@গাঁজা বেলাল এর ছেলে আনিছুর রহমান(২৩)কে আটক করে স্থানীয় জনতা এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয় শিকার করে। পরে বাকি চোর ধারার জন্য তাকে দিয়েই চুরির প্রলোভন দেখিয়ে চক্রটিকে ডাকা হয় এবং ট্রান্সফরমার চুরির মূলহোতা সিরাজগঞ্জ সদরের ফরিদ শেখের ছেলে জুবায়ের হোসেন(৩৫) ও পুঠিয়ায় নুর কবিরাজের ছেলে জিন্নাত আলী(২৩)কে আটক করে স্থানীয় জনতা। পরে নলডাঙ্গা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। পরে ডিপ ম্যানেজার কৃষক মোঃ জহির উদ্দিন (৪৫) বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন।
নলভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, আসামিরা চুরির বিষয়টি শিকার করেছে। নলডাঙ্গা উপজেলাসহ পার্শবতী থানা গুলোতেও চুরিসহ বিভিন্ন অপর্কমের সাথে জড়িত রয়েছে। আটককৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী চোর চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাবহত থাকবে। তিনজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর