বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন বাবু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মো. সরফরাজ নেওয়াজ বাবু।
চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হোসেন মনসুর ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দস সবুরের নেতৃত্বাধীন এই কমিটির সদস্য হলেন তিনি।
সরফরাজ নেওয়াজ বাবু নাটোরের সিংড়া উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান আলী সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৯৯১ইং, ১৯৯৬ইং ও ২০০১ ইং সালে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
নতুন দায়িত্ব প্রাপ্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কোন প্রকার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করিনি। কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ-লালন করি। আমার বাবাও দলের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছে। আমিও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর