বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে শেরকোল ইউনিয়নে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।
বিভাগীয় কমিশনার দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, এখানে প্রায় ৯ একর জমির ওপর ১৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আইটি/হাইটেক পার্ক, সিনেপ্লেক্স ও ডরমিটরি ভবন, স্টিল কাঠামোর সাততলা ভবন ও খেলার মাঠ নির্মাণাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর