সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পানিতে ডুবে আশা খাতুন (১০) নামক তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আলহাজ উদ্দিনের দশ বছরের মেয়ে আশা খাতুন পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সঙ্গীদের সাথে মির্জাপুর গ্রামের ওয়াপদা বাঁধের পূর্ব পাশের একটি পুকুরে গোসল করতে নামে আশা। সাইকেলের টিউব নিয়ে পুকুরে নামলেও অসাবধনতা বশত টিউবটি তার নাগালের বাইরে চলে গেলে সে পানিতে ডুবে যায়। সঙ্গীরা বাড়িতে এসে খবর দিলে আশার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। থানা সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর