মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চিলাহাটি এক্সপ্রেস এর ধাক্কায় প্রাণ গেল বালু সরবরাহ কারীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

দ্রুত গতি সম্পন্ন বিলাস বহুল আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) এর ধাক্কায় প্রান হারিয়েছেন আব্দুল করিম (৩৫) নামক একজন বালু সরবরাহকারী। তার ভাই লিখন (৩০) এর অবস্থাও সংকটাপন্ন। শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকর পাড়া রেলক্রসিং এ এ দূর্ঘটনা ঘটে। আব্দুল করিম ও লিখন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের হাসানুল ইসলামের ছেলে।

জানা গেছে, অল্প কিছু দিন আগে ইট, বালি পরিবহনের জন্য কুত্তা গাড়ি কেনেন আব্দুল করিম। দুই ভাই গাড়িটিতে কওে বিভিন্ন যায়গায় ইট, বালি সরবরাহ করতেন। শুক্রবার সকালে দুই ভাই চাটমোহরের প্রভাকর পাড়া এলাকায় বালু সরবরাহ করতে আসেন। ফেরার পথে প্রভাকর পাড়ার অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস তাদের কুত্তা গাড়িটিকে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে দুই ভাই মারাত্মক আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা চলা কালীন সময়ে প্রাণ হারান আব্দুল করিম। দুপুর দুইটার দিকে স্বজনরা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে কান্নায় ভেঙে পরেন। উন্নত চিকিৎসার জন্য লিখনকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তারা।

প্রভাকর পাড়া এলাকার মিনারুল জানান, দূর্ঘটনার খবর পেয়ে এগিয়ে গিয়ে দেখি দুই ব্যক্তি পরে রয়েছেন। আমরা তাদের হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা জানান, অনেক চেষ্টা করেও দূর্ঘটনার শিকার আব্দুল করিমকে বাঁচানো সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য লিখন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চাটমোহর রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “প্রভাকর পাড়া রেল ক্রসিং এ কোন গেইট ম্যান নাই। অসাবধানতা বশত এ দূর্ঘটনা ঘটেছে। আমি বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর