মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে পানিতে ডুবে একদিনে দুই শিশুর মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

অভয়নগরে পানিতে ডুবে এক দিনে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, স্বরখোলা গ্রামের আকরাম সরকারের ছেলে হুসাইন (৭) ও প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের নুর জামানের ছেলে নুর আবরার   (২)। জানা যায়, রবিবার দুপুরে স্বরখোলা গ্রামের আকরাম সরদারের ছেলে হুসাইন বাড়ির পাশে খেলা করছিল, এসময় পানিতে পড়ে গেলে তার জমজ ভাই ইয়াছিন তার মাকে খবর দিলে পানি থেকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন দুপুর দুইটায় প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের নুর জামানের ছেলে নুর আবরার বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হন, এরপর খোঁজাখুজির একপর্যায়ে পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গ্রাম্য পদ্ধতিতে পেটের পানি বের করার চেষ্টা করা হয়। অবস্থার উন্নতি না হলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার ইশিতা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে  স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর