মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় বৃষ্টিতে জমা পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে তাবিয়া সুলতানা (১৮ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। সে ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। শনিবার (১ জুলাই) সকাল সারে দশটার দিকে বাড়ির পাশে নিচু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে সে ডুবে যায়। তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, তাবিয়া বৃষ্টি থেমে যাওয়ার ফাঁকে বাড়ির উঠানে খেলছিলো। বাবা মা কাজে ব্যস্ত থাকায় তাবিয়া একপা দুপা হেটে বাড়ির পাশের নিচু জায়গায় জমি থাকা বৃষ্টির পানিতে সবার অগোচরে ডুবে যায়। মেয়েকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে জমে থাকা পানিতে তাকে খুজে পায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর