মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঝালকাঠিতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর আগুন, দগ্ধ ৪ নিখোঁজ ৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙ্গর করা একটি তেলবাহী ট্যাংকার  বিষ্ফোরিত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন ট্যাংকারে থাকা ৪ জন কর্মচারী, নিখোজ রয়েছেন ৪জন এবং তাদের মধ্যে ১ জন বাবুর্চি অক্ষত অবস্থায়  ঝালকাঠি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। বাবুর্চি জানান, জাহাজে সর্বমোট ১৩ জন কর্মচারী কর্মরত ছিলেন। তাদের মধ্যে হতে ২ জন ছুটিতে আছেন বাকীরা জাহাজের মধ্যে ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠি, রাজাপুর, নলছিটি ও বরিশালের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রন করেছে।একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার (১জুলাই) বেলা ১ টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের বিপরীত পাশে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি  সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেল খালাস করতে পেট্রোল ও ডিজেল নিয়ে আসে। জাহাজটি  নোঙ্গর  করা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ হয়। পরে জাহাজের ইঞ্জিনরুমে আগুন ধরে কালো ধুমা বের হতে থাকে। বিষ্ফোরণে ইঞ্জিনরুমের উপরে দ্বিতল বিশিস্ট সুকানি ও স্টাফ কেবিন উড়ে নদীতে পড়ে ডুবে যায়।
দগ্ধ হয়ে আহতের মধ্যে রয়েছেন পাবনা জেলার মোদাচ্ছেরের পুত্র মো: শাকিল (৩৫), চাঁদপুরের মৃত আবুল হোসেন পাটোয়রীর পুত্র  মো: ফরিদুল আলম (৫৩), পিরোজপুরের মঠবাড়িয়া থানার  ছালাম বেপারীর পুত্র  ইকবাল হোসেন (২৭), বরিশাল জেলার বাকেরগঞ্জের শিবপুর গ্রামের মনিরুল ইসলাম টুকুর পুত্র মাইনুল ইসলাম হৃদয়(২৯)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি সাগর নন্দিনী-২ নামের জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার অপেক্ষায় ছিলো। জাহাজটি ২ দিন আগে চট্টগ্রাম থেকে এসে এখানে নোঙ্গর করে।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা: মো: জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকারসহ উর্ধ্বতন  সরকারী কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

জাহাজের তেল খালাসের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজের মালিক গোপালগঞ্জের শেখ হাফিজ নামের এক ব্যবসায়ী। জাহাজের গায়ে লাইসেন্স নং এম- ১৩০৬৩ লেখা রয়েছে। জাহাজটির তলা ফেটে পানি ওঠার কারণে নদীতে তলিয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক লক্ষ লিটার তেলসহ নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর