বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বড়াইগ্রামে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে “যে মুখে মা ডাকি সেই মুখে মাদক নয়” প্রতিবাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা নারী ও বিনামুল্যে এ্যাম্বুল্যান্স সেবাদানকারী স্কুল শিক্ষিকা শেফালী খাতুন এই কর্মসূচীর আয়োজন করে। উপজেলার দোগাছী গ্রামের একটি কিন্ডার গার্টেন থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীদের সমন্বয়ে র‌্যালিটি মেরীগাছা বাজার প্রদর্শন করে শেষ হয়।
পরে ওই কিন্ডার গার্টেন চত্ত্বরে স্কুল শিক্ষিকা শেফালী খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন মেরীগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম, লাইসিয়াম একাডেমির প্রধান শিক্ষক মিরাজুর রহমান, সহকারী শিক্ষক আব্দুস সোবাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিনারুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরজান্নাতুন ফেরদৌস টুম্পা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর