বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান ও জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) বেলা ১১ টায় উপজেলার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নাটোর জেলা পরিষদের অর্থায়নে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ৫ হাজার টাকা করে চেক প্রদান ও ৩০০ জন অসহায় দরিদ্র মানুষ কে ঈদ উপহার হিসেবে চাউল,ডাল,তেল, চিনি, সেমাই সহ খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস সহ প্রমূখ।
সার্বিকতত্ববধানে সোহরাব হোসেন সোহাগ,  প্যানেল চেয়ারম্যান-১ জেলা পরিষদ নাটোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর