বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় মাদক ও জুয়া বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় জুয়া ও মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিচার ও চুরি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৩ জুন) সকাল ৮টায় সিংড়া-কলম আঞ্চলিক সড়কের চকসিংড়া মোড়ে এ মানববন্ধন করেন চকসিংড়া এলাকাবাসী।
পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবু জাফর সিদ্দিকী’র সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর জেলা আইনজীবি সহকারি সমিতি ও চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, শোলাকুড়া পুরাতন জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মন্নাফ, ৯নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দলিল লেখক মো. সুলতান আহমেদ, চকসিংড়ার আব্দুস সোবাহান, আবুল কালাম আজাদ, সুইন খাঁন, গোলাম রাব্বানী, আতাউর রহমান, শোলাকুড়া মহল্লার তাহের আলী, আব্দুল কুদ্দুস, সোহাগবাড়ি মহল্লার মোজাম্মেল হোসেন, চকসিংড়া ছাত্র-যুব সংঘের সভাপতি আশিকুর রহমান স্বদেশ, কলেজছাত্র রাজু আহমেদ, রৌদ্র, শাকিল প্রমুখ।
সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের চকসিংড়া এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও জুয়া বেড়ে এলাকায় চুরি সংঘটিত হওয়ার প্রতিবাদে সচেতন নাগরিকগণ মানববন্ধনে মাদক ও জুয়া বন্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্প্রতি গভীররাতে চকসিংড়া কবরস্থান পাড়া ও শোলাকুড়া মহল্লার দুটি বাড়ি থেকে কয়েকটা হাঁস ও মুরগি চুরি হয়। নকল চাবি দিয়ে তালা খুলে হাঁসের ঘর থেকে এসব হাঁস চুরি করা হয়। শুধু তাই একই মহল্লার অপর একজনের বাড়ি থেকেও কয়েকটি মুরগি চুরি হয়। এছাড়াও প্রায় সময়ই বাড়ি ও দোকান থেকে মোবাইল, টাকা ও ছাগল চুরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর