বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বাগাতিপাড়ায় নানা অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক মিজানকে অব্যাহতি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় নারী নির্যাতন, হত্যা মামলা, অবৈধ পুকুর খনন, ভেজাল গুড়, জুয়া ও মাদক কারবারিদের নিকট থেকে কমিশন নেয়ার অভিযোগে উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক মিজানুর রহমান মিজানকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি উপজেলার মাড়িয়া গ্রামের সাজদার রহমান বাগুর ছেলে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তার প্রতিনিধিত্ব বাতিল করেছে ৭১ টেলিভিশন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, মিজান তার ভাই ও মাকে দিয়ে মাদক ব্যবসা করায়, অবৈধ পুকুর খনন ও ভেজাল গুড় কারবারিদের থেকে কমিশন নেয় এর একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা রুজু হয়েছে (যার নম্বর সি আর-৯০/২৩ (বাগাতি) ধারা ৩০২/৩৪ দ.বি.) এজন্য তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভার.) রিয়াজুল ইসলাম বলেন, মিজান দীর্ঘদিন ধরে এসব অপকর্মের যাথে যুক্ত। তার অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই কার্যকরী কমিটির সভায় তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর