বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা (অনূর্ধ্ব -১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জ এর পরিচালনায় এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা জাতীয় পাট্রির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সরদার আব্দুর রউফ, ইউনুছ আলী বাদশা, রাজা হাসান,যতিন, মজিবুর রহমান সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে পৌরসভা ও হাটখালী ইউনিয়ন অংশগ্রহণ করেন। খেলায় হাটখালী ইউনিয়ন কে হারিয়ে পৌরসভা জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর