মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনা-৩ এলাকা চষে বেড়াচ্ছেন আঃলীগের মনোনয়ন প্রত্যাশী ড.ফসিউর রহমান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

পাবনার কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান চষে বেড়াচ্ছেন পাবনা-৩ এলাকার বিভিন্ন হাট বাজার গ্রাম এলাকা। বিভিন্ন গ্রামে গ্রামে পৌছে দলীয় নেতা কর্মী ও গণমানুষের সাথে মত বিনিময়, গণসংযোগ ও পথসভা করেছেন তিনি।
শনিবার (১০ মে) ড.মোঃ ফসিউর রহমান রুপসী বাজার, বাওইহাট, বিশাকোল, বাঁশবাড়িয়া, কয়রা, জয়রামপুর, চন্ডীপুর, ময়দানদিঘী, পরমানন্দপুর, পুকুরপার ও পাটুল এলাকার মানুষের সাথে মত বিনিময় ও পথসভা করেন। শুক্রবার (৯ জুন) তিনি, বেতুয়ান, বিএলবাড়ি, দেওভোগ, সোনাহারা, নারানপুর, আগপুঙ্গল, পাঁচপুঙ্গল, মধ্যপুঙ্গল, পুঙ্গলী ও আরকান্দি এলাকার গণমানুষের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার (৮ জুন) তিনি ফরিদপুরের দিঘুলিয়া এবং বুধবার (৭ জুন) হান্ডিয়াল এলাকায় পথসভা ও মত বিনিময় করেন।

বিভিন্ন স্থানে মত বিনিময়, গনসংযোগকালে ড.ফসিউর রহমান সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পাবনা-৩ এর বিভিন্ন এলাকার মানুষ মেজর জেনারেল (অবঃ) ফসিউর রহমানকে উষ্ম অভ্যর্থনা জানাচ্ছেন এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর