বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নাটোর সদর হাসপাতাল থেকে একদিনের কন্যা শিশু চুরি

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সদ্য জন্ম নেওয়া একদিনের কন্যা শিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান।
শিশুর চাচা মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যাথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা শিশু জন্ম নেয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুকে দেখভাল করেন। পরের দিন শুক্রবার সকালে শিশুটির দাদা ও তার মাকে হাসপাতালে রেখে অন্য সবাই বাড়িতে যায়। দুপুর ১১ টার দিকে একজন মাস্ক পরা নারী এসে শিশুটি কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানায় উঠে বসাতে বলে। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যান ওই মাস্ক পরা নারী। এসময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মূল গেট দিয়ে ওই নারী শিশুটিকে নিয়ে একটি অটোরিকশাযোগে দ্রুত চলে যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর