বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় অনাবাদি জমির আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

মো. এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি হলরুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ১৩৬ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়। এ নিয়ে এ প্রকল্পে ৪০১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর