শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অভয়নগরে শিশু ধর্ষণের অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে শিশুর বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে। পুলিশ জানায়,বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে গাজীবাড়ী এলাকায় তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে। পলাতক আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন হিদিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। মামলার বাদি জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার শিশুশ্রেণিতে লেখাপড়া করে। বুধবার দুপুরে বাড়ির পাশে তিন বন্ধুর সঙ্গে তার মেয়ে লুকোচুরি খেলা করছিল। এ সময় কিশোর রমিন সুকৌশলে তার মেয়েকে তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে নিয়ে যায়। সেখানে মুরগির খাবার রাখার ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের বন্ধুরা ধর্ষণের ঘটনা দেখে ফেললে রমিন তাদের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। অসুস্থ মেয়ে বাড়ি ফিরে সবকিছু জানালে ওই দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবারে মেয়ে ও প্রত্যক্ষদর্শী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রমিনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত রমিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন নামে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর