বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়া পৌরসভার ২৪তম বাজেট ঘোষণা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ২৪তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১জুন) পৌর সভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।

 

বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্ব উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৬২ লক্ষ ১০ হাজার টাকা । বিভিন্ন উন্নয়নমূলক খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৭ কোটি ৯৫ লক্ষ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি ১৬ লক্ষ ৫৬ হাজার টাকা । রাজস্ব খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৪০ লক্ষ ৫৪ হাজার টাকা। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার টাকা এবং বিভিন্ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৯৫ লক্ষ টাকা সহ মোট ১৩ কোটি ১৬ লক্ষ ৫৬ হাজার টাকা। বাজেটে উন্নয়ন ও পৌরসভার জনকল্যাণ সাধন নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে । বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আলোকিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মহল্লায় ডাস্টবিন স্থাপন, পৌর এলাকায় ওয়াটার ডিসপেনসারির মাধ্যমে সুপিয় পানি সরবরাহের ব্যবস্থা, মাদক মুক্ত পৌরসভা গঠনসহ জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২৪ তম বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা ৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন।

 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, সচিব উত্তম কুমার সাহা, হিসাবরক্ষণ অফিসার মো. নাজমুল হুদা ,প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো.বরাত আলী, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব-উল- আলম, সংরক্ষিত মহিলা ও অন্যান্য কাউন্সিলর গণ ও সাংবাদিক বৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর