বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর যুবদল।
বুধবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সদস্য সচিব এম এ মালেক ও পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু।
প্রধান বক্তার বক্তব্য দেন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আঃ মালেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর