শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর পৃথক অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন,চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার শাহজাহান আলীর ছেলে সাহাবুল আলম ভূষন (৩৭)। পৌর শহরের খেয়াঘাট এলাকা থেকে রবিবার দিবাগত রাত ১টা দিকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের মৃত বকুল হোসেনের ছেলে রাসেল আহমেদ (৩০) ও হান্ডিয়ালের খোকন হোসেনের ছেলে আকাশ হোসেন (১৯) কে পুলিশ আটক করেছে। হান্ডিয়াল কন্নিপাড়া এলাকা থেকে সোমবার দিবাগত রাতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হলে আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর