মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধার মৃত্যু লাশ উদ্ধার করল ডুবির দল

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাপলাবাড়ি গ্রামের একটি পুকুরে হাফিজউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এলাকাবাসীর সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে শাপলা বাড়ি গ্রামের মো. আজহার মাস্টারের ছেলে মো. হাফিজ উদ্দিন পুকুরে গোসল করতে নামে পরবর্তীতে আর পুকুর থেকে উঠে আসেনি। এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন পুকুরে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, গোপালপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। গোপালপুর ফায়ার সার্ভিস এসে পুকুরে অনেক গভীরতা থাকায় ও তাদের ডুবুরি দল না থাকায়,  টাংগাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ২ ঘন্টার চেষ্টায় বৃদ্ধার লাশটি উদ্ধার করে।
গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর  পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিস টিম চলে যায়, আমাদের ডুবুরিদল না থাকায় টাঙ্গাইল থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে বৃদ্ধার লাশটি উদ্ধার করে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর