শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে চুরি হওয়া মিটার উদ্ধার আটক-২

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে চুরি হওয়া বৈদ্যুতিক মিটারসহ দুই চোরকে আটক করেছেন। এ ঘটনায় শনিবার (২৭ মে) চাটমোহর থানায় মামলা হয়েছে। মামলা নং ২১। আটককিতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হোরগাতি গ্রামের আবু সাঈদ শেখ এর ছেলে মুনছুর আলম শেখ এবং এরান্দহ গ্রামের আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম। আটকের সময় তাদের নিকট থেকে চোরাই মিটার উদ্ধার করা হয়।

জানা গেছে, বেশ কিছু দিন যাবত চাটমোহরের বিভিন্ন এলাকা থেকে রাতের আধারে বৈদ্যুতিক মিটার, ট্রান্সফরমার ও তার চুরি হয়ে আসছে। এ ব্যাপারে একজন ভুক্তভোগি চাটমোহর থানায় অভিযোগ করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত চালিয়ে আসছিল।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানান, একটি মিটার চুরির এজহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে সলঙ্গা এলাকা থেকে মুনছুর আলম ও রফিকুল ইসলামকে আটক করেছি। মামলা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের জন্য আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর