শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ যুবকের জেল জরিমানা, ল্যাপটপ,মোবাইল জব্দ

গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুরে মাদক ও পর্ণোগ্রাফি সংক্রান্ত অপরাধের দায়ে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত চার যুবককে অর্থদন্ডসহ ৬ মাসের জেল দিয়েছেন। এ সময় তাদের কাজে ব্যবহ্যত ৬ টি  ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার ও  ১০ টি মোবাইল ফোনসেট জব্দ দেখানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এবং সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন পৃথক দৃটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডিতরা হলো- মধুপুর পৌর এলাকার কাইতকাই গ্রামের শাহজাহান আলীর ছেলে সালমান খান(২২), মধুপুর সদরের ঝন্টু পালের ছেলে অন্তর পাল(২১), মেহেদী হাসান ফাহিম(২৩) ও ধনবাড়ী উপজেলার নরিল্যার রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান(২১)।
মধুপুর উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়,  পৌর এলাকার নয়াপাড়া মসজিদের পাশে জনৈক সাইফুলের বাসা ভাড়া নিয়ে তারা নেটের মাধ্যমে অবৈধ ব্যবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক ও তাদের  ব্যবহ্যত ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল  জব্দ করা হয়। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও শামীমা ইয়াসমীন প্রথম দুইজন( সালমান ও অন্তর) এবং সহকারী কমিশনার(ভ’মি) জাকির হোসাইন পরের দুইজন (মেহেদী ও আশিকুর)কে মাদক ও পর্নোগ্রাফি অপরাধের দায়ে ২০ হাজার করে টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। সন্ধ্যায় তাদের হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর