বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে কলেজ ছাত্রীদের উত্যক্ত করায় ভ্যানচালকের কারাদন্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

পাবনার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রধান গেটের পাশে দাঁড়িয়ে কলেজের ছাত্রীদের উত্যক্ত করায় এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তানজিনা খাতুন এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে আতাউর রহমান (৩৫)।

এ বিষয়ে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সন্জু জানান, কলেজ চলাকালীন সময়ে আতাউর রহমান নামের ওই ব্যক্তি কলেজের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছিলেন। বিষয়টি জানার পর শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা গিয়ে তাকে আটক করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুনের ভ্রাম্যমান আদালত তাকে কারাদন্ডাদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর