মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু, নারীসহ অসুস্থ ১১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মৃত ব্যক্তির নাম শাকিল হোসেন (১৯),পিতা মৃত শহিদ আলী ও রমিজ উদ্দিন(৩০), পিতা মনির হোসেন। তারা উভয়েই পাশ্ববর্ত চাটমোহর উপজেলার ছাইকোলো গ্রামের বাসিন্দা। অসুস্থদের মধ্যে রফিকুল ইসলাম,শিল্পী খাতুন,কদভানু খাতুন,শের মাহমুদ,সোহেল রানা ও পলাশ হোসেন সবাই ছাইকোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ মে) বিকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান ইরি-বোরো প্রকল্প এলাকায়। মৃত ও অসুস্থ ব্যক্তিরা সবাই ধানকাটা শ্রমিক। তাদের সাথে কয়েকজন নারী শ্রমিক রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকালে শ্রমিকেরা মাঠে ধান কাটছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টির শুরু হলে শ্রমিকেরা বোরো প্রকল্পের একটি স্কীমের ছাপরা ঘরে আশ্রয় নেন। তখনই কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। একটি বজ্র ঐ ঘরের উপর পতিত হলে ঘটনা স্থলে দুজন শ্রমিক মারা যান। বাকিরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাঙ্গুড়া স্বাস্থ্য প্রকল্পের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজনের অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন।

দিলপাশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব শ্রমিকদের বেশির ভাগই দরিদ্র ও কাজের জন্য অন্য এলাকা থেকে এসেছিল।
এছাড়া মঙ্গলবার বজ্রপাতের পৃথক দু’টি ঘটনায় উপজেলার ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয় ও আল্লাহবাদ দাখিল মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর