শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে মাদক ব্যবসায়ী আটক

রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর থেকে ২ হাজারের বেশি এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ^রদী সার্কেলের কর্মকর্তারা। গত মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল নতুনপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি থেকে এই ইনজেকশন উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাজারদিয়ার গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৭)।

গোপন সংবাদের ভিত্তিতে ‘খ’ সার্কেলের ঈশ্বরদী মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেডিং পার্টি এ অভিযান পরিচালনা করেন।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান,চাটমোহর এলাকার জাবরকোল নতুনপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল।

এসময় একটি সিএনজিতে যাত্রী বেশে বসা রাশিদুল ইসলাম (২৭) এর নিকটে থাকা একটি সিনথেটিক প্লাস্টিক বস্তা তল্লাশি করে ২ হাজার ২০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর