বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাবনায় অভিমানে গলায় ফাঁস নিয়ে  কলেজছাত্রীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় শাহিদা (২৬) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। শনিবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহিদা উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত হোসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল চলাফেরা নিয়ে ভাই হেলাল উদ্দিন শাহিদাকে শাসন করেন। এ সময় ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাইয়ের ওপর অভিমান করে অন্যান্য দিনের মতো শাহিদা তার শয়ন কক্ষে ঘুমাতে যান।
এরপর থেকে আর কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় শাহিদার মরদেহ ঝুলতে দেখেন।
গৌরীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর