শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অভয়নগরে ঘেরে ট্যাবলেট দিয়ে মাছ চুরির সময় আটক ১ 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে একটি ঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ চুরির সময় জয়দেব রায় নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে   স্থানীয়রা। গতকাল মঙ্গলবার  দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ  গ্রামে এ ঘটনা ঘটে। আটক জয়দেব রায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের বরীন রায়ের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার সিদ্ধিপাশা  ইউনিয়নের জয়রাবাদ গ্রামের মনির হোসেন শেখ, লাভলু শেখ  ও নীলরতন গোলদারসহ অনেকে ওই  গ্রামে  ঘেরে মাছ চাষ করে আসছেন। দীর্ঘদিন ধরে এই চক্র গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ চুরি করে আসছে। এই চক্রকে হাতেনাতে ধরার জন্য ঘের মালিকরা পাহারা বসায়।অবশেষে মঙ্গলবার  রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একই গ্রামের জয়দেব রায় ও তার সঙ্গীরা মিলে  ওই  এলাকার সুরেশ বিশ্বাসের  ঘেরে  গ্যাস ট্যাবলেট দিচ্ছিল। বিষয়টি টের পেয়ে ঘের পাড় থেকে জয়দেব রায়কে  তিনটি গ্যাস ট্যাবলেটসহ আটক করে স্থানীয়রা । এ সময়  অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় । মাছ চাষী সুরেশ বিশ্বাস  জানান,চুরির উদ্দেশ্যে  আমার ঘেরে  গ্যাস ট্যাবলেট দেওয়া হয়েছে। আমাদের এ অপূরণীয় ক্ষতির জন্য পুলিশের  সহযোগিতা কামনা করছি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে সত্যতা স্বীকার করেছে। মামলা হয়েছে। অন্যান্য আসামীদের ধরার জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর