মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে অগ্নিকান্ডে চার দোকান পুড়ে ছাই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২ টার দিকে বাজারের সাত্তার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট-সার্কির্টের আগুন থেকে মার্কেটে থাকা চারটি দোক পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত রিফা ডেকোরেট মালিক শামিম রেজা বাবু বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধকরে বাড়ি যাই। মধ্যরাতে খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানে আগুন জ্বলছে। স্থানী জনতা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্ঠায় আগুন নিভাতে সক্ষম হয়। এত আমার দোকানের সাউন্ট সিসটেম বক্স, মাইক, চেয়ার, বৈদ্যুতিক তার সহ সকল আসবাব পত্র পুড়ে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে মর্মে তিনি দাবি করেন। তিনি আরো বলেন পাশে থাকা শফিকুল ইসলাম ও আব্বাস আলীর দুটি দর্জির দোকান ও নুরুল ইসলামের লন্ডির দোকান পুড়ে তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।

এ বিষয়ে বাজারের নাইট গার্ড মোহাম্মদ আলী জানান, বাজারের ওই পয়েন্ট এলাকায় আমি প্রতিদিন ডিউটি করি। হঠাৎ দুই’টার দিকে দোকানের ভিতরে আগুন জ্বলে উঠে। দ্রুত লোক ডাকাডাকি করি, লোকজন এসে আগুন নিভাতে চেষ্টা করেন এবং উপস্থিত জনতা ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে এলাকাবাসীর সহোযোগিতায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে আমাদের টিম গিয়ে এলকাবাসির সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্টিক থেকে আগুনের সূত্রপাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর