বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জিডিএস কর্তৃক ২৬৬ কৃতি শিক্ষার্থী পেল সম্মাননা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘড়িয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় ধানুয়াঘাটা বাজার মাঠে জিডিএস এর সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা নর্থ সাউথ ইউনিভারসিটির প্রফেসর ড. হাফিজ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম মওলা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা বায়েজিদ দৌলা বিপু, শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ গোলাম রসুল, চেতনায় চাটমোহর এর পরিচালক জেমান আসাদ প্রমুখ।

বৃহত্তর ধানুয়াঘাটা সোসাইটি (জিডিএস) কর্তৃক পাবনা জেলার চারটি উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২৬৬ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস এর সাহিত্য সম্পাদক সুমন নুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর