শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ৭০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার পৌর সদরের চৌবাড়ীয়া-হারোপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান আলী উপজেলার পৌর সদরের চৌবাড়ীয়া-হারোপাড়ার মৃত. আবেদ আলীর ছেলে।

জানা যায়, পাবনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সির (বিপিএম) দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলামের নির্দেশে এসআই মো. হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি টিম মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ইয়াবা ব্যবসায়ী হাসান আলীকে চৌবাড়ীয়া-হারোপাড়ায় তার নিজ বসত ঘরের ভিতর থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা রজু করে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর