বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ফরিদপুরে ড.ফসিউর রহমানের ঈদ উপহার বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহরের কৃতি সন্তান, পাবনা-৩ এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্ট ব্রেইন ইনজুরি ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর ও এডভান্স রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব দুস্থ পরিবারের মাঝে পোলাওয়ের চাউল, চিনি, সেমাই, সয়াবিন তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করেছেন। উক্ত গ্রামের ৬৫ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় তিনি উক্ত এলাকায় একটি উঠান বৈঠকও করেন। উঠান বৈঠকে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলকে আহবান জানান। এ ঈদ উপহার বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠানে উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার প্রাপ্তরা ঈদের উপহার ও মেজর জেনারেল (অব) ফসিউর রহমানকে তাদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর