শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

মো. রায়হান আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর নবম ও দশম শ্রেণির ২১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কর্যালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘জনশুমারী ও গৃহ গণনা প্রকল্প-২০২১’র ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

ইউএনও নীলুফা সরকার’র সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাজীব কুমার কর্মকার’র স্বাগত বক্তব্যে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান অব্দুল হাদী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর