বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সুজানগরে বাংলা নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে, বাংলা নববর্ষ ১৪৩০ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন লক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা টি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। আরো বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল রহিম, সাংস্কৃতিক কর্মী জয়ন্ত কুমার কুন্ডু, উদয় অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শি¶ক আক্তারুজ্জামান জর্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর