শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় দেড় কি.মি সড়কে সুফল ভোগ করবে লক্ষাধিক মানুষ

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ৪ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াতের সুবিধার জন্য বড় সাঐল বুদার বাজার হতে কুশাবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করেন হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন এই কাজের ঠিকাদার জামিল হোসেন মিলন, হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ আনছার আলী, জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন, সুলতান শেখ, মোঃ সোলেমান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ শেখ, বড় সাঐল সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রমিজুল ইসলাম, ৮নং বড়সাঐল ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, দেড় কিলোমিটার এই রাস্তাটি শেরকোল, হাতিয়ান্দহ, কলম ও চামারি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের সংযোগ সড়ক। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পাকাকরণের। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে  এই রাস্তার কাজ শুরু করা হলো। অচিরেই সুফল ভোগ করবে এই এলাকার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর