মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় পুকুরে ডুবে দুই মাদরাসার ছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

পাবনার সুজানগরের নাজিরগঞ্জে পুকুরে ডুবে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে নওয়াগ্রামের গোরস্থান মোড়ের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলো, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের বাকীবিল্লাহ শেখের ছেলে হামজা (১০) ও সাগর শেখের ছেলে সাহাব উদ্দিন (৯)। দুজনই পার্শ্ববর্তী উদয়পুর মাদরাসায় পড়াশুনা করত।
পারিবারিক সূত্রে জানা গেছে, আপন দুই চাচাতো ভাই সকালে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। তারা দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরে তাদের মরদেহ পাশের পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পানিতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছোট সন্তানদের ব্যাপারে পরিবারের সচেতন হওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর