শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

মঞ্চে বসা নিয়ে সংঘর্ষে জড়ালেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে জেলার চাটমোহর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সহ বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন।

জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের কমিটি গঠন ও তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ উপলক্ষে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সংস্কৃতিক পরিষদ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এক বর্ধিত সভার আয়োজন করে। এতে অংশ নিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভার মঞ্চে বসেন। কিছুক্ষণ পর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু তার অনুসারী নেতা কর্মীদের নিয়ে সভা স্থলে প্রবেশ করেন । এসময় সভার মঞ্চে বসা নিয়ে দুই নেতার অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই নেতার সমর্থকরা চেয়ার তুলে মারামারি শুরু করেন। এতে কুতুব উদ্দিন সহ কয়েকজন আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সংঘর্ষ শেষে অনুষ্ঠান পুনরায় শুরু হলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।

এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর আকতার শিপার সমাপনী বক্তব্যে জেলার নেতাদেরকে সংযমী হওয়ার আহ্বান জানান এবং পরবর্তীতে এমন ঘটনা আর না ঘটানোর জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গোলাম মোস্তফা বলেন, মঞ্চে বসা নিয়ে জেলার নেতারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আমারও হাত কেটেছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর