শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনায় ট্রাক নিয়ে ঘুরে ঘুরে ডাকাতি, আন্ত:জেলা ডাকাতদলের ৫সদস্য গ্রেপ্তার 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ট্রাক নিয়ে মহাসড়কে ঘুরে ঘুরে ডাকাতি করতো এমন আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও লুন্ঠিত মালামাল জব্দ  করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের জিয়াউল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৭), একই গ্রামের মৃত আমির আলী শেখের ছেলে বোরহান শেখ ওরফে বুরান (১৯), লখপুর গ্রামের মৃত মাহবুব শেখ ওরফে হাবিবুর রহমানের ছেলে আশরাফুল শেখ ওরফে আসাদুল ওরফে ছোট (২২), জাড়িয়া মাইটকুড়রা গ্রামের মৃত জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২৪) এবং খুলনা জেলার রূপসা থানার তালিমপুর গ্রামের হেলাল শেখের ছেলে বর্তমানে বাগেরহাট পৌর এলাকার চালতাতলা মহল্লার বাসিন্দা কামাল শেখ ওরফে কামরান শেখ (২৭)।
পুলিশ সুপার বলেন, ‘গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদীর জয়নগর পাঠশালার মোড়ে দাশুরিয়া-রুপপুর মহাসড়কের পাশে রাকিবুল হাসানের চাউল ও মুড়ি উৎপাদনের চাতাল মিলে ডাকাতি করে তারা। চাতালের নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাবনা জেলা পুলিশ।’
তিনি বলেন, ‘এরা সবাই পেশাদার ডাকাত। তারা ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে ডাকাতি করে। বিশেষ করে মহাসড়কের পাশে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ডাকাতি করে তারা।’
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল, হাসুয়া, ডাকাতিকৃত চাউল, মুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, হত্যা ও মাদকসহ ৪ থেকে ৮টি পৃথক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং সদর সার্কেল ডি,এম হাসিবুল বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর