বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  মঙ্গলবার ( ২১ মার্চ) সকাল ১১ টায় শতবর্ষি বিদ্যাপীঠ হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রিপন হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ রবিউল করিম- চেয়ারম্যান হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ ও সভাপতি আওয়ামী লীগ হান্ডিয়াল ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রামানিক, হান্ডিয়াল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রিন্সিপাল অফিসার মোঃ শহীদুল ইসলাম, এম এ সামাদ বিএম কলেজ অধ্যক্ষ রেজাউল করিম হেলাল, হরিপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদী, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক ও হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা, শীর্ষক বিষয়ক আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের সকল ছাত্র -ছাত্রী সহ মা- বাবা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ১৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফু আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর