বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে ১১৬ গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ৪র্থ দফায় আরো ১১৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। এ উপজেলায় এখন পর্যন্ত ১৯৮ টি পরিবার বাসস্থান পেল। বাকি ৭৮ টি পরিবার খুব তাড়াতাড়ি ঘর পাবে মর্মে প্রেস ব্রিফিং এ বলা হয়। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো চাটমোহর উপজেলাতেও ১১৬ টি পরিবারের ঘরের উদ্বোধন  করবেন।
শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এ তথ্য জানান।
এসময় সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, উপজেলা  প্রকৌশলী  সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শমীন এহসান উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এ উপজেলায় ২৭৬ জন তালিকাভূক্ত ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ১৯৮ টি পরিবার জমিসহ সেমিপাকা বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে উপহার পেলেন। অবশিষ্ট ৭৮ টি পরিবার জুনের মধ্যেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ সেমিপাকা বাড়ি উপহার পাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা। উপজেলার ৫ টি ইউনিয়নে ৪র্থ দফায় ১১৬ টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে  হরিপুর, ডিবিগ্রম, মূলগ্রাম, মথুরাপুর ও ফৈলজানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর