শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় চাষ করা গাঁজার গাছসহ চাষী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় সবজি ক্ষেতে লাগানো চার ফুট উচ্চতার গাঁজার গাছসহ এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। গাঁজা গাছসহ চাষি গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার দুপুরে থানা পুলশের ডিউটি চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন উপজেলার মোল্লাপাড়া গ্রামের বাদল হাওলাদারের মাছের ঘেরের পাশে এক ব্যক্তি তার নিজের সবজি ক্ষেতে লাগানো গাঁজা গাছের পরিচর্যা করছে।

খবর পেয়ে এসআই তারিকুল ইসলাম ও এএসআই আল মামুনকে ঘটনাস্থলে পাঠানো হয়। গাঁজা গাছের পরিচর্যারত অবস্থায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মোল্লাপাড়া গ্রামের মৃত ইউনুস মৃধার ছেলে গাঁজা চাষি মো. সোবাহন মৃধাকে (৬০) আটক করে। এসময় তার নিজের জমিতে লাগানো সবজি খেত থেকে পরিচর্যা করা চার ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ করে পুলিশ।
গাঁজা গাছসহ চাষী আটকের ঘটনায় শনিবার রাতে এসআই মো. তারিকুল আসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে, নং-৪ (১১.৩.২৩)। ওই মামলায় গ্রেফতারকৃত গাঁজা চাষী সোবাহান মৃধা ও জব্দকৃত গাঁজা গাছ রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর