শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বেনাপোল ভবেরবেড় এলাকায় পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে আসামির ঘরের খাটের উপর বালিশের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। পরোয়ানা ভূক্ত আসামি তাজ উদ্দিন বেনাপোল ভবেরবেড় এলাকার আতিয়ার রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে  গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে জিআর ৩৭৮/১৯  মামলার আসামী তাজ উদ্দিনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পায়। পরবর্তীতে তার মা ফাতেমা বেগম আসামীর ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচে একটি বিদেশি পিস্তল ( ৭.৬২) পেয়ে সাক্ষীদের মোকাবেলা জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চারটি মামলা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর