বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত রোববার রাতে উপজেলা উলামা পরিষদের উদ্যোগে স্থানীয় জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা রকিব উদ্দিন আহমাদের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাবনা জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আমিনুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।
সম্মেলনে আলোচনা রাখেন,বিশিষ্ট ইসলামি গবেষক, সাহিত্যিক ও কলামিষ্ট মাওলানা কাজী ফজলুল করিম,বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি শফি কাসেমী ও বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান, ক্বারী মাওলানা কামরুল ইসলাম, উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মানসুরুল হক, সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ আলী প্রমুখ। এর আগে হামদ্-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর