মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক সিজার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪রা মার্চ) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিজার হোসেন একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, সিজার হোসেন তার মোটরসাইকেল নিয়ে বামিহাল থেকে মৌগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। পথে বাজারের কাছাকাছি এলাকায় গরুবাহী নছিমন গাড়ীটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল চালক সিজার হোসেন। পরে স্থানীয়রা সিজারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দূর্ঘটনার পর নছিমন চালক পালিয়ে যায়। চালককে আটকের চেষ্টা করছে পুলিশ বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর