বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর থেকে ইসমাইল হোসেন (২৯) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। নিহত ইসমাইল হোসেন ওই ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃতঃ ছানোয়ার হোসেনের ছেলে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২ টার দিকে ইউনিয়নের ডাকাতের ভিটা এলাকার নলগাড়ি বিলের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে পার্শ্ববর্তী ভুট্টার জমি থেকে দুর্গন্ধ বের হলে কৃষকেরা কয়েকজন গিয়ে লাশটি দেখতে পায়। পরে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর দুই ঘন্টা পর তেবাড়িয়া গ্রামের মাহমুদা খাতুন লাশটি তার স্বামী ইসমাইল হোসেনের বলে সনাক্ত করেন।

নিহতের স্ত্রী মাহমুদা খাতুন আরো জানান, তার স্বামী গত ২২ ফেব্রুয়ারি নিখোঁজ ছিল। এব্যাপারে ২৫ ফেব্রুয়ারি থানায় একটি জিডি করা হয়েছিলো।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জালাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর