বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়ার একদন্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠান 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহাসিক বাহি শিক্ষা প্রতিষ্ঠান একদন্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৬ ফেব্রুয়ারী)  সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক একদন্ত ইউপি চেয়ারম্যান ও একদন্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইসমাইল সরদার।
প্রধান শিক্ষক মনিরুজ্জামানের আমন্ত্রণে উক্ত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো: রোস্তম আলী হেলালী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী,
একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, একদন্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল প্রামানিক, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,
ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষক / শিক্ষকা, ছাত্র ছাত্রী এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিচালনায় ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম, সেলিম হোসেন, রবিউল ইসলাম, ইসরাইস হোসেন, বিলকিস খাতুন, নমিতাগুহ। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক মনিরুল ইসলাম,  মাসুদ রানা।
৩৫টি ইভেন্টের মধ্যে দিয়ে একদন্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠান সমাপ্ত ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর